
রাজধানী ঢাকায় হালকা বৃষ্টি হতে পরে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় অধিদফতর। আবহাওয়া অধিদফতর জানায়, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে সেই সঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
সংস্থাটি আরও জানায়, সকাল ৬ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস আরও জানায়, ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৮ মিনিটে আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টির ট্রেস পাওয়া গেছে।





































