
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে দলটির একটি প্রতিনিধি দল।
বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে জাতীয় স্মৃতিসৌধের মূল বেদীতে শ্রদ্ধা নিবেদন করতে হয়। কিন্তু পথে পথে বিপুল জনসমাগম ও জনতার উত্তাল স্রোতের কারণে তারেক রহমানের পক্ষে নির্ধারিত সময়ের আগে স্মৃতিসৌধে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে তার পক্ষে একটি প্রতিনিধি দল শ্রদ্ধা জানায়।
বৃহস্পতিবার বিকেল ৫টা ৬ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও বাবু গয়েশ্বর রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।





































