শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১ জানুয়ারি ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন
শেয়ার

‘উইমেন চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডস’ পেয়েছেন মারিয়াম নূর ইউনুস


Maria Noor

মারিয়াম নূর ইউনুস

নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মারিয়াম নূর ইউনুস ‘উইমেন চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডস’-এ এশিয়া থেকে নারী শিক্ষায় সিলভার ও লিডার অব দ্য ইয়ার বিভাগে ব্রোঞ্জ অর্জন করেছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উইমেন চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডস বিশ্বব্যাপী শিক্ষা, নেতৃত্ব, টেকসই উন্নয়ন, মানবিক কার্যক্রম, অ্যাডভোকেসি, স্বাস্থ্য ও উদ্ভাবনসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা নারীদের সম্মানিত করে। এই পুরস্কার নৈতিকতা, প্রভাব ও সেবাভিত্তিক নেতৃত্বকে গুরুত্ব দেয়।

শিক্ষা ক্ষেত্রে প্রায় তিন দশকের অভিজ্ঞতা নিয়ে মারিয়াম নূর ইউনুস একজন প্রতিষ্ঠিত স্টার্ট-আপ স্কুল বিশেষজ্ঞ, ইংরেজি শিক্ষক, কারিকুলাম ডিজাইনার, একাডেমিক স্ট্র্যাটেজিস্ট ও স্কুল লিডার হিসেবে সুপরিচিত। তার পেশাগত অবদানের মধ্যে রয়েছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে ইংলিশ মিডিয়াম সেকশন প্রতিষ্ঠায় সহায়তা, স্ট্রাইড ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠা, যা পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতে বেস্ট স্কুল অ্যাওয়ার্ড লাভ করে, এবং একাধিক স্কুলকে গুরুত্বপূর্ণ উন্নয়ন ও রূপান্তর পর্বে সফল নেতৃত্ব প্রদান।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়া জানিয়ে মারিয়াম নূর ইউনুস বলেন: ‌এই পুরস্কার আমাকে মনে করিয়ে দিয়েছে যে প্রতিটি সংগ্রাম, এগিয়ে যাওয়ার প্রতিটি সিদ্ধান্ত এবং সেবার প্রতিটি মুহূর্তই মূল্যবান। এই স্বীকৃতি শুধু আমার নয়-এটি সেই সব শিক্ষক, শিক্ষার্থী ও স্কুল নেতাদের, যারা আমার ওপর বিশ্বাস রেখেছেন এবং আমার সঙ্গে কাজ করেছেন।