বুধবার । মার্চ ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১১ জানুয়ারি ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শেয়ার

মিয়ানমার থেকে আসা গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, অবস্থা সংকটাপন্ন


মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর গুলিতে বাংলাদেশের অভ্যন্তরে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। রোববার (১০ জানুয়ারি) সকালে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনী ত্রিমুখী সংঘর্ষ চলছে। সেখান থেকে আসা গুলি বাংলাদেশী শিশুর গায়ে এসে লাগে। এসময় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

প্রাথমিকভাবে পাওয়া তথ্যে গুলিবিদ্ধ কিশোরীর মৃত্যু হয়েছে বলে খবর প্রকাশিত হয়। সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে কিশোরটি বেঁচে আছে তবে তার অবস্থা আশংকাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে নাফ নদীর হোয়াইক্যং অংশে মাছ ধরার সময় মো. আলমগীর (৩০) নামে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন।