রবিবার । মে ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১ মে ২০২৬, ৬:১২ পূর্বাহ্ন
শেয়ার

নাফ নদী থেকে সাত জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি


Naf-River

সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে পিতা-পুত্রসহ সাত জেলেকে আটক করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকালে শাহপরীর দ্বীপসংলগ্ন সীমান্তবর্তী নাফ নদীতে মাছ ধরার সময় অস্ত্রের মুখে তাদের আটক করা হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। আটক জেলেদের মধ্যে একই পরিবারের তিনজন—আলী আহমেদ ও তার দুই ছেলে নুরুল আবসার ও আব্দুর রহিম—রয়েছেন। এছাড়া সাবরাং ও আশপাশ এলাকার আরও কয়েকজন জেলে এ ঘটনার শিকার হয়েছেন।

স্থানীয় জেলে আরাফাত রহমান জানান, সকালে ১০-১৫টি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে জেলেরা নদীতে মাছ ধরছিলেন। এ সময় রাখাইন সীমান্ত থেকে আসা আরাকান আর্মির সদস্যরা দুটি নৌকাসহ সাতজন জেলেকে তুলে নিয়ে যায়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম ঘটনার সত্যতা শোনার কথা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।