বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ক্যারিয়ার ১৩ জানুয়ারি ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ন
শেয়ার

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ


us-bangla-airlines

ছবি: সংগৃহীত

দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের রিজার্ভেশন অ্যান্ড টিকিটিং বিভাগে ইন্সট্রাক্টর পদে যোগ্য জনবল নিয়োগ দেবে। এ পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে ১১ জানুয়ারি থেকে, যা চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

নিয়োগসংক্রান্ত তথ্য সংক্ষেপে:

  • প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স

  • পদের নাম: ইন্সট্রাক্টর

  • বিভাগ: রিজার্ভেশন অ্যান্ড টিকিটিং

  • পদসংখ্যা: নির্ধারিত নয়

  • চাকরির ধরন: ফুলটাইম

  • কর্মক্ষেত্র: অফিসে

  • কর্মস্থল: ঢাকা

  • প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট, এভিয়েশন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি

  • অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর

  • অন্যান্য যোগ্যতা: বিমান সংস্থায় কাজের দক্ষতা থাকতে হবে

বেতন ও সুবিধা:

  • বেতন: আলোচনা সাপেক্ষে

  • অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।