
ফাইল ছবি
জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার দলের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, “ধৈর্যের পরীক্ষাই সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।”
তিনি আরো লিখেছেন, অন্যের প্রতি সম্মান প্রদর্শন করুন। তাহলে আল্লাহ তাআলাও আপনার সম্মান বাড়িয়ে দেবেন, ইনশাআল্লাহ।
জামায়াত আমিরের এই বার্তা দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ধৈর্য, সহনশীলতা এবং পারস্পরিক সম্মান বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে। রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে শান্তিপূর্ণ আচরণের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে বার্তায়।















































