রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৭ জানুয়ারি ২০২৬, ৬:৪৫ পূর্বাহ্ন
শেয়ার

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মাহমুদুর রহমান মান্না


manna

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে তাকে রাজধানীর পিজি হাসপাতাল (বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) নেওয়া হয়।

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে মান্নার বুকে ব্যথা শুরু হয়। পরিস্থিতির অবনতি হলে রাত ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানিয়েছেন—মান্নার ইসিজি রিপোর্ট স্বাভাবিক এসেছে। তবে রক্ত পরীক্ষায় ট্রপোনিনের মাত্রা বেশি পাওয়া গেছে, যা চিকিৎসকদের ভাষায় ‘সেমি হার্ট অ্যাটাক’-এর লক্ষণ হতে পারে। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, মাহমুদুর রহমান মান্নাকে অন্তত দুই দিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি। সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার আগে ২০১৫ সালে গ্রেপ্তারের পর কারাগারে থাকা অবস্থায়ও হার্ট অ্যাটাক করেন তিনি। সে সময় তার হৃদ্‌যন্ত্রে একাধিক ব্লক ধরা পড়ে।

বিএনপি জোটের দীর্ঘদিনের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ ও ঢাকা-১৮ আসনে প্রার্থী হয়েছেন। জোটের আসন সমঝোতার অংশ হিসেবে বগুড়া-২ আসনটি তাকে ছেড়ে দিয়েছে বিএনপি।