মঙ্গলবার । জুন ২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৭ জানুয়ারি ২০২৬, ৪:১৮ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশ-ভারত ম্যাচেও এবার হ্যান্ডশেক কাণ্ড


Handshake U 19

এমনটা কখনো কখনো ভারত-পাকিস্তান ম্যাচে দেখা যায়। যার ছায়া পরলো বাংলাদেশ-ভারত ম্যাচেও। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে করমর্দন (হ্যান্ডশেক) করলেন না দুই দলের অধিনায়ক।

শনিবার (১৭ জানুয়ারি) জিম্বাবুয়ের বুলাওয়েতে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের এই ম্যাচে বৃষ্টির কারণে টস প্রায় ১৫ মিনিট বিলম্বিত হয়। টসের সময় বাংলাদেশের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিম মাঠে না থাকায় তার পরিবর্তে সহ-অধিনায়ক জাওয়াদ আবরার দলের প্রতিনিধিত্ব করেন। ভারতের পক্ষে টস করতে আসেন অধিনায়ক আয়ুশ মাহাত্রে।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন জাওয়াদ আবরার। তবে টস সম্পন্ন হওয়ার পর প্রচলিত রীতির বাইরে গিয়ে দুই অধিনায়কের কেউই একে অপরের দিকে করমর্দনের জন্য হাত বাড়াননি। মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়লে তা দ্রুতই দর্শক ও ক্রিকেটপ্রেমীদের নজরে আসে।

এ ধরনের ঘটনা আগে ভারত–পাকিস্তান ম্যাচে আলোচনায় এলেও বাংলাদেশ–ভারত অনূর্ধ্ব-১৯ ম্যাচে এমন দৃশ্য নতুন করে কৌতূহল তৈরি করেছে। উল্লেখযোগ্যভাবে, গত বছর এশিয়া কাপেও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করায় ভারতীয় দলের আচরণ নিয়ে বেশ আলোচনা হয়েছিল।