রবিবার । মে ৩১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৮ জানুয়ারি ২০২৬, ৮:০৭ পূর্বাহ্ন
শেয়ার

১০০ কোটির ক্লাবে তামান্নার ‘আজ কি রাত’


tamanna

বলিউডের আইটেম সংয়ের দুনিয়ায় এখন অন্যতম আলোচিত নাম তামান্না ভাটিয়া। একের পর এক হিট গানের মাধ্যমে তিনি নিজেকে বলিউডের সেনসেশন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার জনপ্রিয় আইটেম গানগুলোর মধ্যে রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী ২’ ছবির ‘আজ কি রাত’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

সম্প্রতি গানটি ইউটিউবে এক বিলিয়ন (১০০ কোটি) ভিউ অতিক্রম করেছে। এ সাফল্যে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তামান্না ইনস্টাগ্রামে শুটিংয়ের অদেখা মুহূর্তের কিছু ভিডিও শেয়ার করেন। সেখানে কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলীসহ টিমের সঙ্গে নিজের নাচ দেখার দৃশ্য এবং সহ-অভিনেতাদের সঙ্গে নাচের মজার মুহূর্ত উঠে আসে।

পোস্টের ক্যাপশনে তামান্না লেখেন, “প্রথম ভিউ থেকে এক বিলিয়ন ভিউ—সব ভালোবাসার জন্য ধন্যবাদ।” গানটি গেয়েছেন মাধুবন্তী বাগচী ও দিব্য কুমার, কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য এবং সুর করেছেন শচীন-জিগর।

পরিচালক অমর কৌশিকের ‘স্ত্রী ২’ ছবিতে পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানাও অভিনয় করেছেন। ২০২৪ সালে ছবিটি প্রায় ৯০০ কোটি রুপি আয় করে বছরের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য হয়ে ওঠে।