রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৮ জানুয়ারি ২০২৬, ১:১৭ অপরাহ্ন
শেয়ার

যেখানে ট্রাম্পের চেয়েও এগিয়ে তারেক রহমান


Tarique Rahman

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার পরিধি ও প্রভাবের দিক থেকে নতুন এক অবস্থানে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক সামাজিক মাধ্যম বিশ্লেষণধর্মী ওয়েবসাইট সোশ্যাল ব্লেড (Social Blade) প্রকাশিত ফেসবুকের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় স্থান করে নিয়েছেন তিনি।

সোশ্যাল ব্লেডের তথ্য অনুযায়ী, ‘টপ হান্ড্রেড ফেসবুক ক্রিয়েটরস বাই সোশ্যাল’ তালিকায় তারেক রহমানের অবস্থান ৬৩ নম্বরে। ফেসবুকে তাকে ঘিরে প্রকাশিত কনটেন্টের পরিমাণের ভিত্তিতে এই অবস্থান নির্ধারণ করা হয়েছে। এই সূচকে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়েও এগিয়ে রয়েছেন, যিনি তালিকায় ৬৭তম অবস্থানে আছেন।

সোশ্যাল ব্লেডের ব্যাখ্যা অনুযায়ী, ‘কনটেন্ট ক্রিয়েটর’ বলতে কেবল সরাসরি কনটেন্ট প্রকাশকারী ব্যক্তিকেই বোঝানো হয় না। বরং যেসব ব্যক্তি বা বিষয়কে কেন্দ্র করে ফেসবুকে সর্বাধিক পোস্ট, আলোচনা, ভিডিও, সংবাদ ও বিভিন্ন পেজ থেকে কনটেন্ট তৈরি হয়— সেগুলোকেও এই বিশ্লেষণের আওতায় আনা হয়। সে হিসেবে গণমাধ্যম, সাধারণ ব্যবহারকারী ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তারেক রহমানকে কেন্দ্র করে প্রকাশিত বিপুল পরিমাণ কনটেন্ট তার এই অবস্থান অর্জনে ভূমিকা রেখেছে।

বিশ্লেষকদের মতে, এই তালিকায় স্থান পাওয়ার মধ্য দিয়ে তারেক রহমান বিশ্বব্যাপী আলোচিত রাজনৈতিক নেতা, প্রভাবশালী ব্যক্তিত্ব ও জনপ্রিয় সেলিব্রিটিদের কাতারে উঠে এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি ও তাকে ঘিরে চলমান আলোচনা রাজনৈতিক অঙ্গনে ডিজিটাল প্রভাবের একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প