মঙ্গলবার । জুন ২, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ২০ জানুয়ারি ২০২৬, ৭:৫০ পূর্বাহ্ন
শেয়ার

ভুয়া পাস ব্যবহার করে মালয়েশিয়া ছাড়ার চেষ্টা, বাংলাদেশি আটক


bangladeshi-arrest

ছবি- সংগৃহীত

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে। অভিযোগ রয়েছে, তিনি ভুয়া অস্থায়ী কর্মভিসা বা পাস লাওয়াতান কেরজা সেমেন্তারা (পিএলকেএস) ব্যবহার করে দেশে ফেরার চেষ্টা করছিলেন।

কেএলআইএ জানিয়েছে, ১৮ জানুয়ারি বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে টার্মিনাল–২ এর আন্তর্জাতিক প্রস্থানের সময় নিয়মিত ইমিগ্রেশন যাচাইয়ের সময়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তিকে পরবর্তী সময়ে কেএলআইএ টার্মিনাল–২ এর ইমিগ্রেশন ডিপোতে রাখা হয় এবং একেপিএস’র এনফোর্সমেন্ট বিভাগে হস্তান্তর করা হয়েছে, যেখানে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, ৩৯ বছর বয়সী ওই নাগরিকের পাসপোর্টে একটি ই-পাস সংযুক্ত ছিল, যা অস্থায়ী কর্মভিসা হিসেবে দেখানো হয়েছিল। তবে পরবর্তী যাচাইয়ে এই পাসটি ভুয়া বলে সন্দেহ করা হয়েছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা জোরদারে কেএলআইএ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভ্রমণ নথি বা ইমিগ্রেশন পাসের অপব্যবহারের কোনো প্রচেষ্টা এড়িয়ে যাওয়া হবে না এবং এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।