
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিল্পপ্রতিষ্ঠান বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। ডেপুটি ম্যানেজার অ্যাকাউন্টস (ফ্যাক্টরি) পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: ডেপুটি ম্যানেজার–অ্যাকাউন্টস (ফ্যাক্টরি)
কর্মস্থল: সাভার, ঢাকা
পদের সংখ্যা: ১ জন
চাকরির ধরন: পূর্ণকালীন
শিক্ষাগত যোগ্যতা:
- এমবিএ (অ্যাকাউন্টিং)
- এমবিএ (অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম)
- বিবিএ (অ্যাকাউন্টিং)
- বিবিএ (অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম)
- সিএ/সিসি
অভিজ্ঞতা: ন্যূনতম ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এফএমসিজি ম্যানুফ্যাকচারিং অথবা প্লাস্টিক/পলিমার শিল্পে কাজের অভিজ্ঞতা আবশ্যক।
বয়স: ৩৫ বছর। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২৬।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প











































