
ঢালিউডের আলোচিত দম্পতি পরীমনি ও শরিফুল রাজের বিচ্ছেদের পেছনে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই বলে স্পষ্ট জানিয়েছেন অভিনেত্রী পরীমনি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের পডকাস্টে তিনি বলেন, তাদের সম্পর্ক ভাঙার মূল কারণ ছিল পারস্পরিক বোঝাপড়া ও দায়িত্ববোধের ঘাটতি।
একই সঙ্গে রাজ সন্তানের খোঁজ নিতে পারছেন না—এমন অভিযোগকে ভিত্তিহীন দাবি করে পরীমনি বলেন, এ ধরনের কথা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। রাজের কাছে তার প্রত্যাশা, সন্তানের দায়িত্ব যেন তিনি নিজ থেকেই উপলব্ধি করেন।
উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে বিয়ে করেন পরীমনি-রাজ। ২০২২ সালের আগস্টে জন্ম নেয় তাদের একমাত্র সন্তান। নানা টানাপোড়েন ও বিতর্কের পর ২০২৩ সালের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ হয়। বর্তমানে দুজনই আলাদা আলাদা নতুন চলচ্চিত্রের কাজে ব্যস্ত।









































