শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২ ফেব্রুয়ারি ২০২৬, ৪:১৯ অপরাহ্ন
শেয়ার

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ফ্রি হার্ট ক্যাম্প ও ওষুধ বিতরণ


Heart Camp

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বিনামূল্যে হৃদরোগ পরীক্ষা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীর কড়াইল আনসার ক্যাম্প এলাকায় এই স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচি পরিদর্শন করেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান। এ সময় তিনি হৃদরোগে আক্রান্ত ও ঝুঁকিপূর্ণ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

কর্মসূচি শেষে ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) কার্যালয়ে যান। সেখানে তিনি নারীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা শোনেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু, বিশেষায়িত মেডিকেল ক্যাম্পের সমন্বয়ক ডা. জিয়াউল করিম, ডা. মোস্তফা আজিজ সুমন, অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিন, অধ্যাপক ডা. খবির উদ্দিনসহ আরও অনেক বিশেষজ্ঞ চিকিৎসক।