শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শেয়ার

ইউনিকর্ন গ্রুপের আয়োজনে ‘ডিজাইন ডায়ালগ উইথ ইউনিকর্ন’


Design

ইন্টেরিয়র ডিজাইন ও আর্কিটেকচার খাতের পেশাজীবীদের অংশগ্রহণে ইউনিকর্ন গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ‘ডিজাইন ডায়ালগ উইথ ইউনিকর্ন’। এ আয়োজনে দেশের খ্যাতনামা আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার, ডেভেলপার এবং ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা একত্রিত হন।

আলোচনা পর্বে আধুনিক ডিজাইনের ধারা, টেকসই নির্মাণ কৌশল, প্রযুক্তিনির্ভর সমাধান এবং ভবিষ্যৎ ডিজাইন ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। বক্তারা পরিবর্তনশীল সময়ের সঙ্গে তাল মিলিয়ে নান্দনিকতা, কার্যকারিতা ও টেকসই উন্নয়নের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ডিজাইন ও নির্মাণ শিল্পে জ্ঞানভিত্তিক আলোচনা এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করতেই এই আয়োজন। তাদের মতে, এ ধরনের প্ল্যাটফর্ম ইন্ডাস্ট্রির অংশীজনদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নতুন ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উৎসাহিত করবে।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারী বক্তারা উদ্যোগটিকে সময়োপযোগী ও কার্যকর হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে নিয়মিতভাবে এমন আয়োজনের মাধ্যমে ইন্ডাস্ট্রিকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিকর্ন গ্রুপের চেয়ারম্যান মাসরুর রহমান পিয়াল, ম্যানেজিং ডিরেক্টর মামুনুর রশীদ রাজ, ডিরেক্টর আহসান হাবিব ফাহিম, হেড অফ ইন্টেরিয়র নিলয় আহমেদ এবং হেড অফ সেলস সামেদ পারভেজ।

বিজ্ঞপ্তি