শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০৮ পূর্বাহ্ন
শেয়ার

সময় হলে সব জানাবেন বুবলী


bubli

ঢালিউডে আবারও জোর গুঞ্জন ছড়িয়েছে, অভিনেত্রী শবনম বুবলী ফের মা হতে চলেছেন। রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি ব্র্যান্ডের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে তার উপস্থিতি ও শারীরিক ভঙ্গি নিয়ে এই আলোচনা নতুন করে শুরু হয়।

অনুষ্ঠানে ধারণ করা একটি ভিডিও ভাইরাল হলে নেটিজেনদের অনেকেই দাবি করেন, সেখানে বুবলীর বেবিবাম্প দেখা গেছে। বিষয়টি নিয়ে উপস্থিত সাংবাদিকদের মধ্যেও কৌতূহল তৈরি হয়।

তবে মা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে বুবলী সরাসরি অস্বীকার কিংবা স্বীকার কিছুই করেননি। তিনি বলেন, সব বিষয়েরই একটি সময় ও প্রেক্ষাপট থাকে, সঠিক সময়ে তিনি নিজেই সব জানাবেন।

Bubli

এদিকে শিগগিরই তার যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতির কথাও শোনা যাচ্ছে। গুঞ্জন রয়েছে, শাকিব খানের পরামর্শেই তিনি সেখানে সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন এবং সে সময় শাকিব খান তার পাশে থাকতে পারেন।

দীর্ঘদিন ধরে শাকিব খান ও বুবলীর সম্পর্কের দূরত্বের খবর শোনা গেলেও, নতুন করে তাদের বাবা–মা হওয়ার গুঞ্জন ভক্তদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।