রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৮ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন
শেয়ার

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন চরমোনাই পীর


Chormonai pir

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) এই ভাষণ সম্প্রচার করা হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাষণে চরমোনাই পীর মহান স্বাধীনতা ও জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মপরিকল্পনা তুলে ধরবেন। তিনি রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও বোধ-বিশ্বাসের প্রতিফলন ঘটানোর প্রস্তাবনা উপস্থাপন করবেন।

এতে আরো বলা হয়, ভাষণে রাষ্ট্র গঠনে নীতিগত পরিকল্পনা, রাষ্ট্র সংস্কারে কর্মপদ্ধতি, বিশেষ কর্মসূচি এবং বিভিন্ন খাতভিত্তিক পরিকল্পনার দিকনির্দেশনা তুলে ধরা হবে। একই সঙ্গে ভোট প্রদানের ক্ষেত্রে ইসলামের নীতি ও অবস্থান ব্যাখ্যা করা হবে।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীরের এ ভাষণে দেশের তরুণ সমাজের প্রতি বিশেষ বার্তা থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।