শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ক্যারিয়ার ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শেয়ার

আকিজ বশির গ্রুপে চাকরির সুযোগ


Akij Bashirনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বশির গ্রুপ। প্রতিষ্ঠানটির মার্কেটিং (ব্র্যান্ড) বিভাগ ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ

পদের নাম: ম্যানেজার 

বিভাগ: মার্কেটিং (ব্র্যান্ড)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ

অন্যান্য যোগ্যতা: বিক্রয় এবং ক্লায়েন্ট ব্যবস্থাপনায় দক্ষতা 

অভিজ্ঞতা: ৬ থেকে ৮ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, উৎসব বোনাস, লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স (এলএফএ)। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৭ ফেব্রুয়ারি ২০২৬