মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১:০৪ অপরাহ্ন
শেয়ার

চীন থেকে চারটি নতুন জাহাজ কিনছে বাংলাদেশ


Ship

চীন থেকে চারটি নতুন জাহাজ কেনার জন্য বাংলাদেশের সঙ্গে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি সই হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) চীন সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এই চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি সই অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের নৌপরিবহন সক্ষমতা বাড়বে। পাশাপাশি বৈদেশিক বাণিজ্য আরও সহজ হবে এবং সমুদ্রপথে দেশটির স্বনির্ভরতা জোরদার হবে।

তিনি আরও জানান, চীন সরকার বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে এবং চীন–বাংলাদেশ অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার করতে কাজ করবে।

জাহাজ কেনার প্রকল্পটি চীন ও বাংলাদেশের মধ্যে একটি আন্তঃসরকারি সহযোগিতা প্রকল্প। এটি চীন সরকারের দেওয়া স্বল্পসুদের ঋণের মাধ্যমে অর্থায়ন করা হচ্ছে।