
করোনার সময় অনলাইনে পরিচয়, ছয় বছরের সম্পর্কের পর অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরি ও গ্র্যামিজয়ী সংগীতশিল্পী ভ্যান হান্ট।
২০২০ সালে ইনস্টাগ্রামে ইঙ্গিতের মাধ্যমে সম্পর্কের কথা জানান হ্যালি বেরি। ২০২১ সালে অস্কারের লালগালিচায় একসঙ্গে হাজির হয়ে প্রকাশ্যে আসে তাঁদের প্রেমের সম্পর্ক।
তিনবার বিয়ের অভিজ্ঞতার কারণে হ্যালি বেরি দীর্ঘদিন বিয়ে নিয়ে দ্বিধায় ছিলেন। তবে সম্প্রতি জিমি ফ্যালনের ‘দ্য টুনাইট শো’-তে হাজির হয়ে নিজেই জানান, তাঁরা বিয়ে করতে যাচ্ছেন। তারিখ এখনো চূড়ান্ত না হলেও সিদ্ধান্তটি চূড়ান্ত বলে জানান তিনি।
হ্যালি বলেন, তিনি কখনোই প্রস্তাব ফিরিয়ে দেননি, শুধু সময় ঠিক না হওয়ার কথা বলেছিলেন। অনুষ্ঠানে নিজের বাগ্দানের আংটি দেখিয়ে সম্পর্কের নতুন অধ্যায়ের কথাও জানান এই অভিনেত্রী।
সূত্র: পিপল ডটকম









































