
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দেখতে যান।
তিনি রিজভীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এ সময় তারেক রহমান রিজভীর দ্রুত আরোগ্য কামনা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে খোঁজ নেন।
দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকেও রুহুল কবির রিজভীর সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।









































