রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শেয়ার

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিলেন তারেক রহমান


Tarique Rahman vote

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার সকাল প্রায় পৌনে ১০টার দিকে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে তিনি ভোট দেন।

এসময় ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রধান নির্বাচন সমন্বয়ক বিএনপি নেতা আব্দুস সালাম তাকে ভোটকেন্দ্রে স্বাগত জানান।

এবারের নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি বগুড়া-৬ আসন থেকেও তিনি প্রার্থী হয়েছেন।