
সকাল সাড়ে ৭টা থেকে বেলা ২টা পর্যন্ত সারাদেশে ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এই হার দেশের ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রের।
এর আগের বিফ্রিংয়ে দেশের ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে বেলা ১২টা পর্যন্ত ভোটের হার জানিয়েছিল নির্বাচন কমিশন। তখন ভোট পড়ার হার ছিল ৩২ দশমিক ৮৮ শতাংশ।






































