রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩২ অপরাহ্ন
শেয়ার

ঠাকুরগাঁও-১ আসনে এগিয়ে মির্জা ফখরুল


Mirza-Fakhrul

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের মোট ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৮টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রকাশিত ফল অনুযায়ী, বিএনপির মহাসচিব ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৬ হাজার ৭৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন। তিনি পেয়েছেন ২ হাজার ৭৪৪ ভোট।

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে দুজন নারী প্রার্থী রয়েছেন। ঠাকুরগাঁও-২ আসনে সাতজন এবং ঠাকুরগাঁও-৩ আসনে দশজন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়েছেন।