
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর সারা দেশে ভোট গণনা চলছে। এরই মধ্যে প্রাথমিক ফলাফলের ভিত্তিতে ১১ দলীয় ঐক্যের প্রার্থীরা এগিয়ে আছেন বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সন্ধ্যায় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে ধাপে ধাপে ফলাফল আসতে শুরু করেছে। চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত নির্দিষ্টভাবে কিছু বলা না গেলেও, এখন পর্যন্ত তাদের কাছে যে তথ্য এসেছে তাতে ১১ দলীয় ঐক্যের প্রার্থীরাই এগিয়ে রয়েছেন বলে তিনি উল্লেখ করেন।









































