রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শেয়ার

চট্টগ্রাম-৩ আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশা বিজয়ী


pasha

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-৩ আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক গণনা সম্পন্ন হলে প্রাথমিক ফলাফলে তার জয়ের তথ্য জানা যায়।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এই আসনে মোস্তফা কামাল পাশা মোট ৭১ হাজার ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মুহাম্মদ আলা উদ্দীন পেয়েছেন ৩৬ হাজার ভোট। ভোটে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থেকে পাশা বেসরকারিভাবে বিজয় নিশ্চিত করেন। তবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশের পরই চূড়ান্ত ফলাফল নিশ্চিত হবে।

ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এবারের জাতীয় নির্বাচনে সারা দেশে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ হাজার ১২০ জন। বিপুলসংখ্যক ভোটারের অংশগ্রহণে দেশের বিভিন্ন আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।