
নেত্রকোনা-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত ফল অনুযায়ী, মোট ১২৪টি কেন্দ্রের মধ্যে ১২২টি কেন্দ্রেই তিনি জয় পেয়েছেন।
বেসরকারি ফলাফল থেকে জানা গেছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থেকে আসনটি নিজেদের দখলে নিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফলাফল এখনও ঘোষণা করা হয়নি।
এদিকে, এবারের জাতীয় সংসদ নির্বাচনে দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। পাশাপাশি তৃতীয় লিঙ্গের ভোটার হিসেবে নিবন্ধিত রয়েছেন ১ হাজার ১২০ জন।









































