রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শেয়ার

হেরে গেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার


Golam Parwar

ফাইল ছবি

খুলনা–৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পরাজিত হয়েছেন। বেসরকারি ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট।

এ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি)। তিনি পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২ হাজার ৭০২ ভোট।

ফুলতলা ও ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত খুলনা–৫ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৫০টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৯৮ জন।

তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, চূড়ান্ত ও আনুষ্ঠানিক ফলাফল নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরে ঘোষণা করা হবে।