
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ঘোষিত বিভিন্ন আসনের বেসরকারি ফলাফলে দেখা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনজন শীর্ষ নেতা পরাজিত হয়েছেন।
দলটির পক্ষ থেকে যাদের জয়ের বিষয়ে বেশ আশাবাদ ব্যক্ত করা হয়েছিল, তাদের মধ্যেই দুজন উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে হেরে গেছেন বলে জানা গেছে।
পরাজিত প্রার্থীদের মধ্যে রয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও আলোচিত আইনজীবী শিশির মনির









































