
পঞ্চগড়-১ আসনে বেসরকারি ফলাফলে জয় পেয়েছেন বিএনপি প্রার্থী নওশাদ জমির। ধানের শীষ প্রতীকে তিনি মোট ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম। শাপলা কলি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১২৬ ভোট।
মোট ১৫৫টি ভোটকেন্দ্রের এ আসনে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৮ হাজার ৩০৪।









































