রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১:১০ অপরাহ্ন
শেয়ার

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন


Anwar Tarique

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয়ে বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে ভূমিকা রাখার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে আনোয়ার ইব্রাহিম বলেন, বাংলাদেশের জনগণ প্রতিকূল সময়েও ব্যালটের মাধ্যমে তাদের মত প্রকাশ করেছে, যা গণতন্ত্রের শক্তিরই প্রতিফলন। তিনি বিএনপি ও তারেক রহমানকে এই নির্বাচনী সাফল্যের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান।

anwar

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, দেশের গুরুত্বপূর্ণ এই সন্ধিক্ষণে দায়িত্ব পালন করে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে ভূমিকা রাখায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রশংসার দাবিদার।

পোস্টে তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়া সম্ভব হবে। বাংলাদেশের জনগণের প্রতি মালয়েশিয়ার জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছাও জানান তিনি।