
চীনের পতাকা। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বেসরকারি বিজয়ে অভিনন্দন জানিয়েছে চীন। ঢাকাস্থ চীনা দূতাবাস এক বার্তায় বিএনপির নির্বাচনে ‘এগিয়ে থাকার’ বিষয়টি উল্লেখ করে শুভেচ্ছা জানিয়েছে।
দূতাবাসের বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ ও সফলভাবে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন। একই সঙ্গে নির্বাচনে এগিয়ে থাকার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কেও অভিনন্দন জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী চীন এবং দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় রচনায় তারা প্রত্যাশা ব্যক্ত করছে।






































