
বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান। পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, বাংলাদেশের সকল ভাইবোন ও জনগণকে তাঁর শুভেচ্ছা এবং আগাম রমজান মোবারক।
তিনি আরও বলেন, বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য ‘তারেক ভাই’, তাঁর দল এবং সংশ্লিষ্ট অন্যান্য দলকে অভিনন্দন জানাচ্ছেন। সবাই যেন ভালো ও সুখে থাকেন—এ কামনাও করেন তিনি।
পোস্টের শেষাংশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে।






































