
তারেক রহমান ও নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে তারেক রহমানকে ফোন করেন নরেন্দ্র মোদি। বাংলাদেশস্থ ভারতীয় দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী তার সোশ্যাল হ্যান্ডেলে টুইট করে বিষয়টি জানিয়েছেন। সেখানে তিনি লিখেন-
তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশ নির্বাচনে তার দলের উল্লেখযোগ্য বিজয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি।
বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তার প্রচেষ্টার প্রতি আমার শুভকামনা ও সমর্থন ব্যক্ত করেছি।
গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ হিসেবে, আমাদের দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।
এর আগে, আজ সকালে সোশ্যাল মিডিয়া এক্সে আরেকটি পোস্টে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী।






































