শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৩ অপরাহ্ন
শেয়ার

জামায়াত আমিরের বাসায় যাচ্ছেন তারেক রহমান


Tareq-Rahman

তারেক রহমান ।। ফাইল ফটো

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি গুলশানের বাসা থেকে রওনা হন।

এর আগে শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি সূত্র জানায়, রোববার সন্ধ্যা ৭টায় ডা. শফিকুর রহমানের বাসায় এবং রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান।

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিরের বাসার আশপাশে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ঘোষিত ফলাফলে দেখা যায়, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জোটের শরিকদের আরও তিনটি আসন যুক্ত হওয়ায় বর্তমানে বিএনপি জোটের মোট আসন দাঁড়িয়েছে ২১২টি। দীর্ঘ দেড় দশক পর এমন ভূমিধস বিজয়ে দলটির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

এদিকে দলীয় সূত্র জানায়, রাত ৮টায় তারেক রহমানের আরেকটি নির্ধারিত সাক্ষাৎ রয়েছে নাহিদ ইসলামের বাসায়।