রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন
শেয়ার

আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন


touhid

ফাইল ছবি

দায়িত্ব  শেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিদায় জানান। এ সময় তিনি কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন।

touhid-hossen

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিয়েছেন উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

বিদায় মুহূর্তে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তৌহিদ হোসেন বলেন, তিনি আবারও তাঁর পুরোনো জীবনে ফিরে যাবেন। “কিছু লেখালেখি করবো। সেই সুবাদে আবারও আপনাদের সঙ্গে কথাবার্তা হতে পারে,”—যোগ করেন তিনি।

উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় কোনো অপূর্ণতা রয়ে গেছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি সংক্ষেপে বলেন, “ভালো-মন্দ মিলিয়েই।”

দায়িত্ব পালনকালে দেশের পররাষ্ট্রনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ভূমিকা রাখা তৌহিদ হোসেনের বিদায়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল।