রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৯ অপরাহ্ন
শেয়ার

জাতির উদ্দেশে বিদায়ি ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা


younus

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে ভাষণ শুরু হয়। ভাষণটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার।

এর আগে সোমবারই তিনি নিজের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিদায়ি ভাষণ দেন এবং পরে সবার সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। পরে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়ে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

আগামী মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দাক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। এর মধ্য দিয়েই তার প্রায় দেড় বছরের দায়িত্বকাল শেষ হচ্ছে।