রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২:০৪ অপরাহ্ন
শেয়ার

শপথ নিলেন এনসিপির নবনির্বাচিত ৬ সংসদ সদস্য


শপথ নিলেন এনসিপির নবনির্বাচিত ৬ সংসদ সদস্য

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নবনির্বাচিত সংসদ সদস্য

শপথ গ্রহণ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নবনির্বাচিত ৬ জন সংসদ সদস্য । এ সময় তারা সংবিধান সংস্কার কমিশনের শপথও গ্রহণ করেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২২ মিনিটে পর জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তারা শপথ নিয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

এর আগে শপথ গ্রহণ করেন বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র বিজয়ী প্রার্থীরা। তবে সংবিধান সংস্কার কমিশনের শপথে অংশ নেয়নি বিএনপি।

যদিও সকালে এনসিপির একটি সূত্র গণমাধ্যমকে জানায়, নির্বাচিত সংসদ সদস্যরা শপথ না-ও নিতে পারেন। বিএনপির জয়ী সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এ কথা ভাবছিলেন তারা।

একই কারণে জামায়াত জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ার কথা জানায়। তবে দুপুরে জাতীয় সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয় জামায়াত।