রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শেয়ার

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট


Maldives President

বিমানবন্দরে মালদ্বীপের প্রেসিডেন্টকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু আজ ঢাকায় এসে পৌঁছেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপের প্রেসিডেন্টকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

এর মধ্য দিয়ে দু’দেশের গুরুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপিত হল।

কূটনৈতিক সূত্র জানায়, অনুষ্ঠানে ড. মুইজ্জুর উপস্থিতি বাংলাদেশ ও মালদ্বীপের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরছে যা অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের চলমান সহযোগিতার প্রতিফলন।