রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১১ অপরাহ্ন
শেয়ার

নতুন সরকারের প্রতিমন্ত্রী হলেন যারা


২৪ প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ সম্পন্ন

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে মোট ২৪ জন শপথগ্রহণ করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। এর আগে একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শপথ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব প্রথমে প্রতিমন্ত্রী হিসেবে ২৩ জনের নাম ঘোষণা করেন। তবে ঘোষণায় নাম না থাকলেও নুরুল হক নুরকে শপথমঞ্চে শপথ নিতে দেখা যায়, ফলে প্রতিমন্ত্রীর সংখ্যা দাঁড়ায় ২৪ জনে।

নবনিযুক্ত প্রতিমন্ত্রীরা হলেন— এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশীদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলাম, জোনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং নুরুল হক নুর।

নতুন মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে সরকারের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হলো।