রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন
শেয়ার

২৫ মন্ত্রীর শপথ গ্রহণ সম্পন্ন


২৫ মন্ত্রীর শপথ গ্রহণ সম্পন্ন

 তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। তাদের মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৫ জন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়েছে।

এসময় মন্ত্রি হিসেবে শপথ নিয়েছেন – ১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২. আমীর খসরু মাহমুদ চৌধুরী ৩. সালাহউদ্দিন আহমদ ৪. ইকবাল হাসান মাহমুদ (টুকু) ৫. মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ৬. এ জেড এম জাহিদ হোসেন ৭. অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান (টেকনোক্র্যাট) ৮. আবদুল আউয়াল মিন্টু ৯. কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ১০. মিজানুর রহমান মিনু ১১. নিতাই রায় চৌধুরী ১২. খন্দকার আবদুল মুক্তাদীর ১৩. আরিফুল হক চৌধুরী ১৪. জহির উদ্দিন স্বপন ১৫. মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট) ১৬. আফরোজা খানম (রিতা) ১৭. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ১৮. আসাদুল হাবিব দুলু ১৯. মো. আসাদুজ্জামান ২০. জাকারিয়া তাহের ২১. দীপেন দেওয়ান ২২. আ ন ম এহছানুল হক মিলন ২৩. সরদার সাখাওয়াত হোসেন (বকুল) ২৪. ফকির মাহবুব আনাম (স্বপন) ২৫. শেখ রবিউল আলম