শুক্রবার । এপ্রিল ১০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন
শেয়ার

অন্তর্বর্তী সরকারের চুক্তিগুলো খতিয়ে দেখা উচিত: দেবপ্রিয় ভট্টাচার্য


CDP

মিডিয়া ব্রিফিংয়ে কথা বলেন সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য

সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অন্তর্বর্তী সরকার বিদায়ী সময়ে যেসব বৈদেশিক ও ক্রয়–সংক্রান্ত চুক্তি করেছে, সেগুলো নতুন সরকারের স্বার্থে পুনরায় খতিয়ে দেখা জরুরি।

আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, এসব চুক্তিতে কোনো নিয়ম-নীতির ব্যত্যয় হয়েছে কি না এবং ভবিষ্যতে সরকারের ওপর কী ধরনের দায়–দায়িত্ব পড়বে—তা স্পষ্ট করা দরকার।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার যে ঋণ ও দায়–দেনার পরিস্থিতি পেয়েছিল, তার চেয়ে আরও দুর্বল অবস্থায় দেশটি নতুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের কাছে হস্তান্তর হচ্ছে। রাজস্ব ঘাটতি, চলতি ব্যয় নিয়ন্ত্রণে ব্যর্থতা ও এডিপি সমন্বয়ের অভাব এই অবস্থার জন্য দায়ী বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তৌফিকুল ইসলাম খান। তিনি বলেন, নতুন সরকারের প্রথম বড় পরীক্ষা হবে বাস্তবসম্মতভাবে বাজেট সংশোধন এবং আগামী অর্থবছরের বাজেট কাঠামোকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো। একই অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান। আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ।