রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন
শেয়ার

স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস হলেন হাসনাত মোর্শেদ


Hasan-Morshed

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ব্যক্তিগত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া। এর আগে তিনি অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান। এতে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, উপদেষ্টা যত দিন দায়িত্বে থাকবেন অথবা পিএস পদে কাউকে রাখার অভিপ্রায় ব্যক্ত করবেন, তত দিন পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা পিএস পদে বহাল থাকবেন।

মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত রয়েছেন। বিসিএস ২৮তম ব্যাচের এই কর্মকর্তা গত বছরের ১৮ আগস্ট মুহাম্মদ ফাওজুল কবির খানের পিএস হিসেবে নিয়োগ পেয়েছিলেন।