
মোট ৮টি ক্যাটাগরিতে ৯ জনকে পুরস্কার দেয়া হবে
বাংলা ভাষা ও সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছেন ৯ জন বিশিষ্ট কবি, লেখক ও গবেষক।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৬ সালের জন্য মোট ৮টি ক্যাটাগরিতে ৯ জনকে এ পুরস্কার ঘোষণা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে একাডেমি জানায়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬-এর ‘প্রস্তাবক কমিটি’র প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি’র সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬’ অনুমোদন করে।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬ প্রাপ্তরা হলেন—
- কবিতা — মোহন রায়হান
- কথাসাহিত্য — নাসিমা আনিস
- প্রবন্ধ/গদ্য — সৈয়দ আজিজুল হক
- শিশুসাহিত্য — হাসান হাফিজ
- অনুবাদ — আলী আহমদ
- গবেষণা — মুস্তাফা মজিদ ও ইসরাইল খান
- বিজ্ঞান — ফারসীম মান্নান মোহাম্মদী
- মুক্তিযুদ্ধ — মঈদুল হাসান
আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।









































