রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৬ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শেয়ার

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ


Tareq-Rahman-Nahian

ইরানের সাম্প্রতিক হামলার ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ফোন করে সংহতি জানিয়েছে বাংলাদেশ সরকার।

বৃহস্পতিবার (৫ মার্চ) টেলিফোনে কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ইরানের হামলার তীব্র নিন্দা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ইউএইসহ অঞ্চলের বিভিন্ন দেশের লক্ষ্য করে ইরান যে হামলা চালিয়েছে, তা স্পষ্টভাবে নিন্দনীয় এবং উদ্বেগজনক।

তিনি আরও জানান, বাংলাদেশের পক্ষ থেকে ইউএই সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়েছে। দেশটির সার্বভৌমত্ব, নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাতে বাংলাদেশ সম্পূর্ণভাবে পাশে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সূত্র: ইউএই ফরসান ইংলিশ