রবিবার । মার্চ ৮, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৭ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শেয়ার

ভূমধ্যসাগর থেকে সরিয়ে লোহিত সাগরে রণতরী মোতায়েন করল যুক্তরাষ্ট্র


বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড’কে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, পূর্ব ভূমধ্যসাগর থেকে সুয়েজ খাল অতিক্রম করে এখন লোহিত সাগরে অবস্থান নিয়েছে। গত কয়েক দিন এটি ভূমধ্যসাগরে অবস্থান করছিল।

গত জানুয়ারিতে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ক্ষেত্রে ফোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর ক্যারিবীয় সাগরে মোতায়েন থাকা সর্বাধুনিক রণতরীটিকে দ্রুত মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দেয় পেন্টাগন।

এরপর ইরানে হামলার জন্য এটিকে ভূমধ্যসাগরে আনা হয়। তখন থেকে এটি ইসরায়েলের হাইফা বন্দরে নোঙর করেছিল।

প্রসঙ্গত, পারমাণবিক শক্তিচালিত এই বিশাল রণতরীটি ৭৫টির বেশি যুদ্ধবিমান বহন করতে পারে। প্রায় ১১০৬ ফুট লম্বা এবং ১ লাখ টনেরও বেশি ওজনের ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডে বর্তমানে ৫ হাজারের বেশি নাবিক কাজ করছে।