
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ আলীর মরদেহ গ্রহণ করেন।
ইরান-ইসরাইল যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমদ আলীর মরদেহ বাংলাদেশে পৌঁছেছে। সোমবার (০৯ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস ইকে ৫৮২ (EK 582 ) নাম্বার ফ্লাইটে ঢাকায় পৌঁছায় আহমেদ আলীর মরদেহ।
একই ফ্লাইটে তার ভাই মোহাম্মদ বুরানও দেশে ফিরছেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসের সহযোগিতায় আহমেদ আলীর মরদেহ দুবাই থেকে ঢাকায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ আলীর মরদেহ গ্রহণ করতে ঢাকা এয়ারপোর্টে উপস্থিত ছিলেন। এ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় এয়ারপোর্টে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইরান-ইসরায়েল সংঘাতের জেরে সৃষ্ট পরিস্থিতিতে দুবাইয়ে অবস্থানরত অবস্থায় আহমেদ আলী প্রাণ হারান। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






































