শুক্রবার । মার্চ ১৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৩ মার্চ ২০২৬, ৫:৩৬ পূর্বাহ্ন
শেয়ার

সরকারি দলের শুভবুদ্ধির উদয় ঘটবে, আশা নাহিদ ইসলামের


Nahid-Islam

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে এটিকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি বলেন, একসময় যে সংসদ ফ্যাসিবাদের বীজ বপন করেছিল এবং হাসি-ঠাট্টা, গান-বাজনা ও তোষামোদের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল, সেই সংসদই এখন গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম তার পোস্টে আশা প্রকাশ করেন, সরকারি দলের মধ্যে শুভবুদ্ধির উদয় ঘটবে এবং গণভোটে পাওয়া গণরায়ের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের মাধ্যমে শহীদদের ঋণ পরিশোধের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, শহীদদের রেখে যাওয়া বাংলাদেশ জাতির কাছে একটি পবিত্র আমানত। এই আমানত রক্ষায় নিজেদের সর্বশক্তি নিয়োগ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।