বৃহস্পতিবার । এপ্রিল ৩০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শেয়ার

প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংসদে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়


PM-Residential-School

প্রধানমন্ত্রী শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ছবি তোলেন।

সংসদ অধিবেশন পরিদর্শনে আসা নিজের প্রাক্তন শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে এ ঘটনা ঘটে। ষষ্ঠ থেকে একাদশ শ্রেণি পর্যন্ত প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী সংসদ পরিদর্শনে অংশ নেয়। তারা সংসদ ভবনের শপথ কক্ষে বসে স্থাপত্যশৈলী ও আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা শোনে।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, তিনিও রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ছিলেন এবং তার ভাই আরাফাত রহমান কোকোও একই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। তিনি শিক্ষার্থীদের দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানিয়ে তাদের সাফল্য কামনা করেন।

PM-Residential-School

পরে প্রধানমন্ত্রী শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং স্মৃতিচারণমূলক ছবি তোলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

জানা গেছে, শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা এবং আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে ধারণা দিতে সংসদে শিশুদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নিয়মিতভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংসদ পরিদর্শনের সুযোগ পাচ্ছে।